গুণি শিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার অসুস্থ হয়ে বর্তমানে ধানমন্ডির বাসায় রয়েছেন। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিবারের এক সদস্য জানান- ‘তার প্রচণ্ড কাশি। কাশির জন্য রাতে ঘুমুতে পারেন না। এ জন্য তার শরীর আরও খারাপ হয়েছে। এদিকে তার মেনিনজাইটিস রোগ হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।’ তিনি আরও বলেন- ‘অনেক দিন ধরেই কাশি দেখা যাচ্ছে। তাই অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।’
৭৯ বছর বয়সেও  বিভিন্ন অনুষ্ঠানে তাকে সরব দেখা যায়। বাংলাদেশের পাপেট শিল্পকে তিনি সমৃদ্ধ করেছেন।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]