২৮ ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা ‘শাদি কি সাইড এফেক্টস’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা বিদ্যা বালান ও ফারহান আখতার। একসঙ্গে কাজ করতে গিয়ে ফারহানকে অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে বিদ্যার। রীতিমতো দোস্তি গড়ে উঠেছে দুই সহশিল্পীর মধ্যে। সম্প্রতি পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ফারহানের প্রশংসায় পঞ্চমুখ বিদ্যা।
সাক্ষাৎকারে লেডি খান বলেন, “আমি সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করি। আর ফারহানও লোকজনকে হাসাতে পছন্দ করে। সে খুব সহজেই আমার মধ্যকার দুষ্টু চরিত্রটির সন্ধান পেয়েছে। তাই তার সঙ্গে আমার বন্ধুত্বটাও হয়েছে দারুণ।”
বিদ্যা বলেন, “ফারহানের মধ্যকার ‘সেন্স অব হিউমার’ আমার অনেক ভালো লাগে। সে অনেক স্বচ্ছ মনের মানুষ। এই ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি- এটা আমার কাছে অনেক বেশি আনন্দের। বাস্তব জীবনেও কমেডির যে অস্তিত্ব আছে তাই দেখানো হয়েছে এই ছবিতে।” (সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস)
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]