প্রথম থেকেই তুমুল আলোচনায় রয়েছে সৈকত নাসির পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দেশা- দ্য লিডার’। বুধবার ছবিটি সেন্সরে জমা পড়েছে।

জাজ মাল্টিমিডিয়া পরিবেশনায় ও প্রযোজনায় ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিপন ও মাহি। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সোহেল খান, শিমুল খান, মঞ্জুরুল করিমসহ আরো অনেকে।

চ্যানেল নাইন্টি নাইনে একটি রিয়েলিটি শো’র আয়োজন করা হয়ছে। দেশের পরবর্তী নেতা খুঁজে বের করা হবে এই শো দিয়ে। এই নেতা নির্বাচিত হবেন দর্শকদের খুদে বার্তার মাধ্যমে। যিনি সর্বোচ্চ খুদে বার্তা পাঠাবেন নির্বাচিত নেতা তার বাড়িতে তিন দিন থাকবেন। এমন কাহিনী নিয়ে নির্মিত দেশা দ্য লিডার।

রোমান্টিক ও অ্যাকশনধর্মী এই ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে নবাগত শিপনের। ছবিটির সংগীত পরিচালনা করছেন শফিক তুহিন।

ইতিমধ্যে ছবিটির ট্রেলার অনলাইনে প্রকাশ পেলে তা ব্যাপক সাড়া ফেলে।

পরিচালক সূত্রে জানা যায়, সেন্সর ছাড়পত্র হাতে পেলে আগামী ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি দেবার চেষ্টা করছেন।

জেআই