কাপ্তাইয়ের লেকে ‘ইনোসেন্ট লাভ’ এ মজেছেন রানা প্লাজার রেশমা। পাঠক অবাক হয়ে গেলেন তো? বলছিলাম ঢালিউডের পরীমনির কথা। তিনি ‘রানা প্লাজার রেশমা’ নামের একটি ছবিতে রেশমার চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির শুটিং শেষ হয়েছে শনিবার।
এখন পরীমনি ‘ইনোসেন্ট লাভ’ ছবির শুটিং করতে কাপ্তাইয়ে অবস্থান করছেন।
নরসিংদীর ড্রিম পার্কে শনিবার ‘রানা প্লাজার রেশমা’ ছবিটির শুটিং শেষ করে ওই রাতেই অপূর্ব রানা পরিচালিত ‘ইনোসেন্ট লাভ’ এর শুটিং করতে কাপ্তাই গেছেন পরীমনি। [img]http://www.timenewsbd.com/contents/public/201403/1396271001.jpg[/img]
পরীমনি বলেন, ‘শনিবার একটি গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে ‘রানা প্লাজার রেশমা’ এর শুটিং শেষ হয়েছে। এরপর রাতেই কাপ্তাই রওনা হই। রোববার সকাল ১১টায় পৌঁছি। রাতের জার্নিটা বিরক্তিকর থাকলেও সকালে কাপ্তাই পৌঁছে সব কষ্ট দূর হয়ে গেছে। এতো চমৎকার জায়গা! আমি প্রথমবার কাপ্তাই এসেছি। আর প্রথম দেখাতেই কাপ্তাইয়ের প্রেমে পড়ে গেছি।’
পরী জানিয়েছেন আগামী ৭ এপ্রিল পর্যন্ত কাপ্তাইয়ে ‘ইনোসেন্ট লাভ’ চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। এরপর ঢাকায় এসে ওয়াজেদ আলী সুমনের ‘আমার মন জুড়ে তুই’ চলচ্চিত্রের শুটিংয়ে নামবেন এ ঢালিউড কন্যা।
এরই মধ্যে নতুন আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। ‘সারপ্রাইজ’ নামের এ ছবিটির শুটিং শুরু হবে দুই মাস পর। তাই চলচ্চিত্রে ভীষণ ব্যস্ত সময়ই কাটছে এ অভিনেত্রীর। রানা প্লাজার রেশমা, ‘ইনোসেন্ট লাভ' এর পর শুরু হবে পরীমনির 'সারপ্রাইজ'।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
পরীমনির ‘ইনোসেন্ট লাভ’
কাপ্তাইয়ের লেকে ‘ইনোসেন্ট লাভ’ এ মজেছেন রানা প্লাজার রেশমা। পাঠক অবাক হয়ে গেলেন তো? বলছিলাম ঢালিউডের পরীমনির কথা। তিনি ‘রানা প্লাজার রেশমা’ নামের একটি ছবিতে রেশমার চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির শুটিং শেষ হয়েছে শনিবার





