জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে লাক্স তারকা মেহজাবিনকে দেখা যাবে গ্ল্যাক্সোজের নতুন বিজ্ঞাপন চিত্রে।
নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে অলরাউন্ডার নাসির বলেন, একটু ব্যতিক্রমধর্মী গল্পভিত্তিক এ বিজ্ঞাপনে কাজ করে বেশ ভালো লেগেছে। দর্শকরা পছন্দ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সূত্র জানায় খুব শিগগিরই বিজ্ঞাপনটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর