অগ্নিবীণার ব্যানারে প্রকাশ হয়েছে সংগীত শিল্পী সন্দীপনের একক অ্যালবাম 'বন্ধু পরবাসী'।
সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন খ্যাতিমান সংগীতশিল্পী সুবীর নন্দী, রাশেদ উদ্দিন তপু, সুমন কল্যান, বাসু দেব, সুমন কুমার সাহা, নাট্যভিনেতা শংকর সাঁওজাল, জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া।
বাংলা নববর্ষকে ঘিরে প্রকাশ হওয়া এ অ্যালবামে রয়েছে ফোক ধাঁচের ৮টি গান। গানগুলো হলো একবার দাঁড়াও বন্ধু, কি জ্বালা দি-গ্যালা মোরে, মধু কই কই বিষ, পরান বন্ধুরে, চাঁদের কনা, আগুন পাইলে লোহা, সোনা বন্ধু তুই আমারে।
কলকাতার সংগীত পরিচালক কৌস্তভ সেন বরাট অ্যালবামটির সংগীতায়োজন করেছেন। লোককবি আবদুল গফুর হালী, আস্কর আলী পণ্ডিত, কবিয়াল রমেশ শীল, আবদুর রশীদ, মো. রমিজ আলী প্রমুখের লেখা গান রয়েছে বন্ধু পরবাসীতে।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
বিনোদন
সন্দীপনের 'বন্ধু পরবাসী'
অগ্নিবীণার ব্যানারে প্রকাশ হয়েছে সংগীত শিল্পী সন্দীপনের একক অ্যালবাম 'বন্ধু পরবাসী'। সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন খ্যাতিমান সংগীতশিল্পী সুবীর নন্দী, রাশেদ উদ্দিন তপু,





