দু’দিন আগে মা হয়েছেন টেলিভিশন অভিনেত্রী ফারজানা ছবি।

বুধবার সকালে তার নবজাতক সন্তানের ছবি ফেসবুকে আপলোড করা হয়েছে। স্বামী এবং সন্তানকে নিয়ে হাসপাতালের বেডেই ছবি তুলেছেন এই অভিনয় তারকা।

২২ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের মা হন ছবি। দু এক দিনের মধ্যে সন্তান নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন তিনি।

গত এপ্রিলে ফারজানা ছবি ও ঢাকা কমার্স কলেজের শিক্ষক তন্ময় সরকার বিয়ে করেন। বিয়ের পাঁচ মাস পর মা হন ফারজানা ছবি।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই