পড়শী তাঁর তৃতীয় একক ‘পড়শী-থ্রি’তে ‘হৃদয় আমার’ শিরোনামে একটি একক গান করেন। কিছু দিন আগে সেই গানটির মিউজিক ভিডিও তৈরি করেন। সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং করা এই মিউজিক ভিডিওতে পড়শীর সঙ্গে মডেল হন নিলয়।

গানটির সুর ও সংগীত করেন ইমরান। কথা লেখার পাশাপাশি ভিডিওটি পরিচালনা করেছেন সোহেল আরমান। এবার সেই মিউজিক ভিডিও প্রকাশ করলেন পড়শী। সম্প্রতি টিভি চ্যানেলের পাশাপাশি অনলাইনে প্রকাশ পেয়েছে ভিডিওটি। এরইমধ্যে ইউটিউবে মাত্র চার দিনে গানটিতে হিট পড়েছে চব্বিশ হাজারের ওপরে।

এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘ভিডিওটি মাত্র প্রকাশ করেছি। এরইমধ্যে সবার কাছ থেকে খুব সাড়া পাচ্ছি। সব মিলিয়ে আমি খুব খুশি! আশাকরি আগামী কিছুদিনের মধ্যে রেসপন্স আরো বাড়বে।’

এর আগে পড়শী তাঁর ‘পড়শী-থ্রি’ অ্যালবামে ইমারানের সঙ্গে দ্বৈত গাওয়া ‘জনম জনম’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেন। গানটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই