আসছে আগস্টে নিজের জন্মদিনে শ্রোতাদের জন্য দুটি অ্যালবাম নিয়ে হাজির হতে চলেছেন বাংলাদেশের ব্যান্ড মিউজিকের প্রবাদ পুরুষ আইয়ুব বাচ্চু। তবে এবার ভিন্নতা থাকছে অ্যালবাম দুটিতে।
একটিতে থাকবে গান আর অন্যটিতে শুধুই গিটারের সুরের মূর্ছনা। প্রথম অ্যালবামে যেমন ১০টি গান থাকবে, ঠিক তেমনি পরের অ্যালবামটিতেও থাকবে ১০টি ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক।
খুবই দ্রুত গতিতে কাজ চলতে থাকা এই অ্যালবাম দুটি নিয়ে বাচ্চু বলেন, একেবারেই ভিন্ন ধরনের উদ্দেশ্য নিয়ে অ্যালবামটির কাজ করছি। অ্যালবাম দু'টির মাধ্যমে আমার শ্রোতারা একেবারেই নতুন কিছুর সঙ্গে পরিচিত হবে, যা নিঃসন্দেহে তাদের জন্য আনন্দেরও হবে বটে।
শুধু ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম করার কারন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার একজন শ্রদ্ধেয় গুণীজন আছেন, যার নাম এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছি না। মূলত তাঁর আদেশ ও অনুরোধে এই ধরনের এই ব্যতিক্রমী অ্যালবাম প্রকাশ করতে আগ্রহী হলাম।
এ বছরের শেষের দিকে একটি গিটার উত্সব করারও পরিকল্পনা আছে তার।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
জন্মদিনে আইয়ুব বাচ্চুর দুই অ্যালবাম
আসছে আগস্টে নিজের জন্মদিনে শ্রোতাদের জন্য দুটি অ্যালবাম নিয়ে হাজির হতে চলেছেন বাংলাদেশের ব্যান্ড মিউজিকের প্রবাদ পুরুষ আইয়ুব বাচ্চু। তবে এবার ভিন্নতা থাকছে অ্যালবাম দুটিতে। একটিতে থাকবে গান আর অন্যটিতে শুধুই গিটারের সুরের মূর্ছনা।





