ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা আকরাম খান প্রথম বারের মতো নির্মাণ করছেন ‘ঘাসফুল’ নামের একটি চলচ্চিত্র। আকরাম খানের গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন আকরাম খান, লায়লা আফরোজ ও মশিউল আলম।
আকরাম খানের নির্মিত বেশকিছু নাটক দর্শক জনপ্রিয়তা পায়। নাটক থেকে চলচ্চিত্রের পরিসর বড় হলেও ‘ঘাসফুল’ নিয়ে তিনি অনেক আশাবাদী।
এরই মধ্যে ছবিটির শুটিং’র কাজ শেষ হয়েছে। বর্তমানে পোষ্ট প্রোডাকশনের কাজ চলছে। নির্মাতা সূত্রে জানা যায় চলতি মাসে ছবিটি সেন্সরে জমা দেয়া হবে। ঠিকঠাক সেন্সরে ছাড়পত্র পেলে এই বছরই ছবিটি মুক্তি দেবার কথা জানিয়েছেন নির্মাতা।
ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নায়লা আজাদ নূপুর, আসিফ, তানিয়া, শায়লা শাবি, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। গানে কণ্ঠ দিয়েছেন সানি জোবায়ের ও প্রিয়াঙ্কা গোপ। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন সানি জোবায়ের।
জেআই





