একসঙ্গে বিজ্ঞাপনে মডেল হয়েছেন মডেল অভিনেতা অন্তু করিম ও  চিত্রনায়িকা আইরিন।

একটি নতুন ব্র্যান্ডের টিভি ফ্রিজ ও ইলেকট্রনিক্স সামগ্রীর বিজ্ঞাপনে মডেল হয়েছেন তারা। কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটি নির্দেশনা দিয়েছেন মেসবাহ উদ্দিন।

অন্তু করিম বলেন, ফার্স্ট টাইম আমি ও আইরিন বিজ্ঞাপনের মডেল হয়েছি। খুব ভাল একটি বিজ্ঞাপন নির্মাণ হয়েছে। আশা করছি দর্শক পছন্দের হবে।

আইরিন বলেন, আমি সম্প্রতি বিজ্ঞাপনে নেমেছি। এরই মধ্যে কয়েকটি বিজ্ঞাপনের মডেলও হয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য এ বিজ্ঞাপনটি। এতে আমাকে ও অন্তু ভাইকে আশা করছি ভালই লাগবে।

আইরিন এরই মধ্যে মেহেদি ও শাড়ির বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এছাড়া আসছে ঈদে তাকে বেশ কয়েকটি ফ্যাশন হাউজের পোশাকের মডেল হিসেবে দেখা যাবে।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই