বর্ষীয়ান অভিনেত্রী রেখার সঙ্গে অভিনয় করবেন এটাই কি যথেষ্ট ছিলো না ক্যাটরিনার? বোনাস হিসেবে ‘ফিতুর’ ছবিতে কাজ করতে রাজি হওয়ার জন্য পেলেন দামী হীরের হার। যতই হোক হীরা বলে কথা।
ছবির পরিচালক অভিষেক কাপুর অনেকদিন ধরেই ক্যাটের পেছনে লেগে ছিলেন তাকে দিয়ে ছবিটি করানোর জন্য। কিন্তু ক্যাটরিনা গুরুত্বই দিচ্ছিলেন না। অবশেষে রাজি হলেন তিনি। তার এই সম্মতিতে আনন্দে আত্মহারা হয়ে একটি দামী হীরার হার উপহার দেন অভিষেক কাপুর। প্রথমে উপহার নিতে আগ্রহ না প্রকাশ করলেও পরে তা ফেরাতে পারেননি ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।
‘ফিতুর’ ছবিতে আরও অভিনয় করবেন আদিত্য রায় কাপুর ও রেখা। এটি প্রযোজনা করছেন সিদ্ধার্থ রায় কাপুর।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





