ফোর্বস ইন্ডিয়ার ২০১৪ সালের সেরা তারকার তালিকায় শাহরুখ খানকে টপকে গেলেন সালমান খান। সকলকে টপকে এক নম্বরে উঠে এসেছেন এ দাবাং হিরো। আর শাহরুখ নেমে গেছেন তৃতীয় স্থানে।

অক্টোবর ২০১৩ থেকে সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত তারকাদের ব্যক্তিগত পারফরম্যান্স ও জনপ্রিয়তা বিচার করে এই তালিকা তৈরি করা হয়েছে। সেরা দশ তারকার মধ্যে জায়গা করে নিয়েছেন তিনজন ক্রিকেটারও। জরিপের সময়কালে সালমান খানের দু'টি বড় ছবি 'জয় হো' ও 'কিক' মুক্তি পায়। এছাড়াও বিগ বস ৮ এর সঞ্চালনার ফলে বেশ মোটা টাকাই আয় করেছেন সালমান। আর তাই জনপ্রিয়তা ও পারিশ্রমিকের ভিত্তিতে তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি।

একই সময়কালে শাহরুখ খানের কোনও ছবিই মুক্তি পায়নি। হ্যাপি নিউ ইয়ার মুক্তি পায় ২০১৪ সালের অক্টোবর মাসে। আর সেই কারণেই তালিকায় অধঃপতন হয় বলিউড বাদশার। যদিও ব্র্যান্ডের বিজ্ঞাপনে সব থেকে এগিয়ে রয়েছেন শাহরুখ। হাতে এখনও পর্যন্ত ২২টি চুক্তিও রয়েছে তার। কিন্তু টাইমিংটা ঠিকমতো হয়নি কিং খানের।

এদিকে সালমান ও শাহরুখের মাঝে ঢুকে পড়েছেন বিগ বি। শেষ বারের তালিকায় পঞ্চম স্থানে ছিলেন অমিতাভ বচ্চন। তার অভিনীত ভুতনাথ রিটার্নস ভাল ব্যবসা করেছে বক্স অফিসে। এছাড়াও তার সঞ্চালিত টেলিভিশন শো 'কউন বনেগা ক্রোড়পতি' ব্যাপক জনপ্রিয়তা পায়। যুদ্ধ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

সেরা দশ তালিকা:

১. সালমান খান ২. অমিতাভ বচ্চন ৩. শাহরুখ খান ৪. এমএস ধোনি ৫. অক্ষয় কুমার ৬. বিরাট কোহলি ৭. আমির খান ৮. দীপিকা পাডুকোন ৯.হৃতিক রোশন ১০. শচীন টেন্ডুলকার।

কেএইচ