আনুশকা শর্মা নন, আইটেম গানটিতে কোমর দোলাবেন বিপাশা। এমনটাই জানালেন ছবির পরিচালক। আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম ও জায়েদ খানকে নিয়ে তৈরি হয়েছে প্রেম করবো তোমার সাথে ছবিটি।
শোনা যাচ্ছিল, এ ছবির একটি আইটেম গানে নাচবেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কিন্তু পরিচালক রকিবুল আলম রকিব জানান, খবরটি সত্যি নয়। দেহেরই ভিতরে উছলে পড়ে টান/চুমুকে চুমুকে করে নে পান গানটিতে নেচেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া বিপাশা কবির।
জাহিদ আকবরের কথা ও তানভীর তারেকের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী ও রাশেদ। ছবিটি আগামী সপ্তাহে সেন্সরে যাচ্ছে।
ঢাকা, ৩গ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





