১ মার্চ শুরু হচ্ছে সাত দিনব্যাপী ৭ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজন করেছে উৎসবটির।
শনিবার বিকাল ৪টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে উদ্বোধন করা হবে এ উৎসবের।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও মূকাভিনেতা পার্থ প্রতীম মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উৎসবের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার।
এবার একসঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল এবং রংপুরে একযোগে এ উৎসব অনুষ্ঠিত হবে।
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি.কম) // এসআর
বিনোদন
শনিবার শুরু হবে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব
১ মার্চ শুরু হচ্ছে সাত দিনব্যাপী ৭ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজন করেছে উৎসবটির। শনিবার বিকাল ৪টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে উদ্বোধন করা হবে এ উৎসবের।





