এবার ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে আসছেন দীপিকা পাড়ুকোন। পিতা প্রকাশ পাড়ুকোন ভারতের বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়। বিখ্যাত বাবার মেয়ে হিসাবে বাবার পথে না হাটলেও খেলাটি মিশে আছে তার রক্তে। এবার তাই তাকে দেখা যাবে ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবেই।
তবে বাস্তবে নয়, পর্দায়। বর্তমানে বলিউডে ক্রীড়াবিদদের নিয়ে ছবি বানানোর হিড়িক পড়েছে। মিলখা সিং, ম্যারি কমের পর এবার ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়ালকে নিয়ে ছবি বানাতে চলেছেন মহেশ ভাট। আর এ ক্ষেত্রে প্রথমেই চরিত্রে দীপিকার কথাই তার মনে হয়েছে। খোদ সাইনাও নাকি চান দীপিকাই চরিত্রটি করুক।
একটা সময় রাজ্য পর্যায়ে ব্যাডমিন্টন খেলা দীপিকা এবার বাবার স্বপ্ন পূরণ করতে চলেছেন তবে অন্য ভাবে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]