একটি গানের কিছু দৃশায়ন শেষের মাধ্যমে ক্যামেরা ক্লোজ হল মোস্তাফিজুর রহমান মানিকের ‘ইটিশ পিটিশ প্রেম’ ছবির। উত্তরার একটি শ্যুটিং বাড়িতে গত ৯ ও ১০ সেপ্টেম্বর টানা কাজ করার মাধ্যমে ছবির শ্যুটিং শেষ করেন পরিচালক।

পরিচালক জানান, ছবিটির সকল প্রকার কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। এই দুদিনের শ্যুটিং এর জন্য একটু আটকে ছিলাম। ইচ্ছা আছে কোরবানির ঈদের পর একটা ভাল দিন দেখে ছবিটি মুক্তি দেবার।

একটি মেয়ে একসাথে চারটি ছেলের সাথে প্রেম করে। এই নিয়ে ঘটতে থাকে নানা রকম মজার ঘটনা। এরকমই গল্পে নির্মিত হয়েছে ছবিটি। এতে অভিনয় করেছেন সাইমন, নবাগতা প্রিয়ন্তী, মিশা সওদাগর, আলীরাজ,শিমুল খান, রিপন, শুভ প্রমুখ।

ছবিতে সাইমন অভিনীত চরিত্রের নাম ‘ট্রিপল আর’, প্রিয়ন্তীর ‘বাবুনি’, শিমুল খানের ‘জাগিরা গুণ্ডা’, শুভর ‘এসআই কুতুব’, আনিসুর রহমান রিপনের ‘এমএসকে’।

ছবিতে গান পাঁচটি। সব কয়টি গান লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন জেকে। গান গেয়েছেন ইমরান, তিশমা, মাহমুদ সানী, জেকে, বেলাল খান, ছড়া ও পড়শী।
ছবিটি নির্মিত হয়েছে নবধারা চলচ্চিত্রের ব্যানারে।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই