তিন দিন ধরে নানা স্বাদের গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। এগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এবারই প্রথম তার সুরে গাইলেন কোনাল। তাই আনন্দে আত্মহারা তিনি।
গানগুলো প্রসঙ্গে কোনাল বলেন, ‘এরই মধ্যে শ্রুতি স্টুডিওতে তিনটি গানে কণ্ঠ দিয়েছি। সবই দ্বৈত গান। এরমধ্যে কিশোর ও রাজীবের সাথে দুটি গানে কণ্ঠ দেয়া হয়েছে। বুলবুল স্যারের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। আমার কাছে তো ব্যাপারটা স্বপ্নপূরণের মতো মনে হচ্ছে। ফিলিস্তিন, বন্ধু দিবস ও নিরাপদ সড়ক বিষয় নিয়ে গানগুলো সাজানো হয়েছে।’
তিনটি গানের মধ্যে ‘উই লাভ প্যালেস্টাইন’ এবং ‘বন্ধু’ ইউটিউবে শ্রোতাদের জন্য ছাড়া হবে।
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





