অভিনয় শিল্পী ও নির্মাতা জাহিদ হাসানের মা হামিদা বেগম আর নেই।  বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৮ বছর। হামিদা বেগম বার্ধক্যজনিত নানা রোগে অনেকদিন ধরে ভুগছিলেন।

কিছুদিন আগে তিনি  গুরুতরও অসুস্থ হয়ে পরলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়, এরপর তাকে শমরিতা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়।

জাহিদ হাসানের মা সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রোকনী পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

জাহিদ হাসান তার মার জন্য মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মরহুমার প্রথম জানাজার নামাজ ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে জাহিদ হাসানের বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

জেআই