বিজয় দিবস উপলক্ষে বলাকা সিনেওয়ার্ল্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তাহব্যাপী ‘মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব ২০১৪’। ভার্সেটাইল মিডিয়া নিবেদিত এই প্রদর্শনী আগামী ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

১৯ ডিসেম্বর সকাল ১১টায় বলাকা সিনেওয়ার্ল্ডে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভার্সেটাইল মিডিয়ার প্রধান নির্বাহী আরশাদ আদনান ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে চারজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হবে।

ঢুলি কমিনিকেশনস এর আয়োজনে উৎসবে মুক্তিযুদ্ধ ভিত্তিক জনপ্রিয় সাতটি ছবি প্রর্দশিত হবে। ছবিগুলো হচ্ছে ‘ওরা ১১ জন’, ‘আগুনের পরশমনি’, ‘আমার বন্ধু রাশেদ’, ‘মেঘের পরে মেঘ’, ‘জয়যাত্রা’, ‘গেরিলা’ ও ‘মাটির ময়না’।

জেআই