ফজরের আজানের সময় প্রতিবেশীর গাছের নারিকেল চুরি করতে গিয়ে বশির দেখতে পায় গাছের নীচে মশারি খাটিয়ে শুয়ে আছে কেউ একজন। ভয় পেয়ে দৌড়ে প্রতিবেশীর কাছে যায় সে। প্রতিবেশীকে ডেকে নিয়ে আসে মশারীর ভেতরের মানুষটাকে দেখানোর জন্য।
কিন্তু প্রতিবেশী এসে সেখানে কোনোকিছুই দেখতে পায় না। বশির মনের ভুল ভেবে সেখান থেকে চলে যায়। তবে এরপর থেকে সে যখনই কোথাও কোনো কিছু চুরি করতে যায়, কোনো কিছু নিয়ে মিথ্যা কথা বলতে যায় তখনই ওই চরিত্রটিকে দেখতে পায়। আর ভয় বাড়তে থাকে।[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396524417.jpg[/img]
একটা পর্যায়ে ওই চরিত্র বশিরকে তাড়া করতে থাকে, তাকে অনবরত মারতে থাকে। বশির পাগলের মতো হয়ে যায়, আতঙ্ক তাকে নিয়ে যেতে থাকে মৃত্যুর দিকে- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আতঙ্ক’।
অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, হেদায়েত নান্নু, উজ্জ্বল মাহমুদ, এলিন প্রমুখ।
শুক্রবার রাত ১২ টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে বিরতিহীনভাবে প্রচারিত হবে নাটকটি।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
মোশাররফ করিমের 'আতঙ্ক'