দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচিতে এখন পর্যন্ত ২,২৮,৯৬১ জন বিদেশি নিবন্ধন করেছেন। যার মধ্যে ২,০৪,৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই কর্মসূচি বাবদ ফি হিসেবে সরকারের প্রায় ১১ কোটি ৪৫ লাখ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩২ কোটি টাকা) আয় হয়েছে।

জাকারিয়া জানান, এই কর্মসূচির তালিকার শীর্ষে থাকা ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিকরা রয়েছেন। কর্মসূচিটি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে।

তবে এখন পর্যন্ত পাওয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

এই কর্মসূচিটি একটি স্বেচ্ছামূলক সাধারণ ক্ষমা উদ্যোগ, যা নথিপত্রহীন অভিবাসীদের বিচারের সম্মুখীন না হয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়। তবে এই সুবিধা তাদের জন্য প্রযোজ্য নয়, যারা পূর্ববর্তী প্রত্যাবাসন উদ্যোগের অধীনে নিবন্ধন করেও দেশ ছাড়তে ব্যর্থ হয়েছেন, যারা অভিবাসন বিভাগ কর্তৃক কালো তালিকাভুক্ত হয়েছেন অথবা আইন প্রয়োগকারী সংস্থা যাদের খুঁজছে।

এমএম