সোমবার (১৯ অক্টোবর) অভিবাসনবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন’-এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, উন্নত জীবনের আশায় বিভিন্ন সময়ে কম্বোডিয়ায় পাড়ি জমিয়েছিলেন ওই ৩০ বাংলাদেশি। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর একটি প্রতারক চক্র তাঁদের জিম্মি করে অনলাইন প্রতারণাসহ বিভিন্ন বেআইনি কাজে বাধ্য করে।

পরবর্তী সময়ে কম্বোডিয়া সরকার তাঁদের উদ্ধার করে দেশে ফেরার সুযোগ করে দেয়। তবে গত ৩ সেপ্টেম্বর নমপেন বিমানবন্দরে পৌঁছানোর পর স্থানীয় অভিবাসন পুলিশ তাঁদের আটক করে বন্দিশালায় পাঠায়।

ঘটনাটি জানার পর অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন আটক বাংলাদেশিদের দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে সরকারের সহযোগিতা কামনা করে।

এর পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি নির্দেশনাপত্র পাঠায়। দূতাবাসের কূটনৈতিক প্রচেষ্টায় আটক বাংলাদেশিরা মুক্তি পেয়েছেন বলে সংগঠনটির বিবৃতিতে জানানো হয়েছে।

দীর্ঘ অপেক্ষার পর তাঁদের দেশে ফেরার খবরে স্বস্তি ফিরেছে। মঙ্গলবার তাঁরা ঢাকায় পৌঁছালে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এস