হাম দূরীকরণ, রুবেলা রোগ নিয়ন্ত্রণ ও পোলিওমুক্ত অবস্থা বজায় রাখার লক্ষ্যে শনিবার শুরু হচ্ছে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ কর্মসূচি। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ কর্মসূচির আওতায় নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় দেশের পাঁচ কোটি ২০ লাখ শিশুকে এক ডোজ এমআর টিকা ও পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে দু’ফোঁটা পোলিও টিকা দেয়া হবে।
হাম-রুবেলা টিকাদান উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।