বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেপ্টেম্বরের প্রথম আট দিনে ৩৬ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা গেছেন দুজন করে।

বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৪৬৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৩৮ জনে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৪২৬ জন। এ পর্যন্ত মোট ৪৩ হাজার ৫৫৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৬০২ জন ঢাকা বিভাগে। এছাড়া খুলনা বিভাগে ২৫৫ জন, চট্টগ্রামে ১৬৯, বরিশালে ১৬৫, ময়মনসিংহে ৮৮ এবং রংপুরে ১৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকায় হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ।

এস