শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৮০ শিশু। আর পরীক্ষায় ৮৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গে ও নিশ্চিত হাম মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৯১২। এ সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৭ শিশুর। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮৬ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৯৯ শিশুর।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার ১৫৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর একজন করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
একই সময়ে হামের উপসর্গের নতুন রোগী শনাক্তের দিক থেকে ঢাকা বিভাগে সংখ্যা ছিল সর্বোচ্চ। এই বিভাগে ৩৯৪ জন উপসর্গের রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি ৫১ জনের শরীরে নিশ্চিত হাম পাওয়া গেছে।
এস





