রোগীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আরো পাঁচটি নতুন পূর্ণাঙ্গ বিভাগ চালু হচ্ছে।
বিভাগগুলো হলো- রেসপিরেটরি মেডিসিন, পেডিয়াট্রিক নিউরোলজি, প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন, প্যাডিয়াট্রিক কার্ডিওলজি এবং পেডোডনটিকস।
এছাড়া হ্যান্ড এ্যান্ড রিকন্সট্রাকটিভ সার্জারি উইংও চালু হচ্ছে। সোমবার সকাল ১১টায় ডা. মিল্টন হলে অত্র বিশ্ববিদ্যালয়ের ৫০তম একাডেমিক কাউন্সিলের সভায় এই বিভাগসমূহ এবং একটি নতুন উইং চালু করার প্রস্তাব বা সুপারিশ করা হয়।
পরবর্তী সময়ে সিন্ডিকেট সভায় এ সুপারিশ বা প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।
উল্লেখ্য, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৪৬টি বিভাগ চালু রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৫০তম একাডেমিক কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

একাডেমিক কাউন্সিলের সভায় আরো উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আলী আসগর, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. কনক কান্তি

বড়ুয়া, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক হুমায়ুন সাত্তার, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ শামসুল আলম, প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক সৈয়দ শরীফুল ইসলাম, বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, সার্জারি অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান,

ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুর রহিম, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নকুল কুমার দত্ত, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল

কৃষ্ণ ব্যানার্জী, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ শফিকুল ইসলাম, অবস এন্ড গাইনী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. পারভীন ফাতেমা, কার্ডিয়াক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সাজিদ হাসান, নাক কান গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এমবিএইচ