দেশের সব হাসপাতালের সার্জারি ব্যবস্থা তদারকি ও সার্জনদের (শল্যচিকিৎসক) মাধ্যমে অস্ত্রোপচার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই নির্দেশনা বাস্তবায়নে হাসপাতাল প্রধানদের প্রতি নির্দেশনা জারি করতে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকদেরও নির্দেশ দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এ নির্দেশ দেন ও রুল জারি করেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
সম্প্রতি ‘স্বাস্থ্য নেশা চিকিত্সা সেবা: চিকিত্সকেরা ব্যস্ত রাজনীতি ও দলবাজিতে, অপারেশনের ছুরি-কাঁচি ওয়ার্ডবয়দের হাতে’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। রাজশাহী মেডিকেলে ওয়ার্ডবয়রা অস্ত্রোপচার করছে এমন তথ্যসহ ওই প্রতিবেদন যুক্ত করে গত সপ্তাহে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
আদালত রাজশাহী মেডিকেলের ওই ঘটনা তদন্ত করার জন্য এক সপ্তাহের মধ্যে একটি কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন। কমিটিকে ওই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া ঘটনার ব্যাখ্যা জানাতে রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ও রেজিস্ট্রারকে ৫ মার্চ আদালতে হাজির হতে বলা হয়েছে।
রুলে হাসপাতালগুলোতে উন্নত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সভাপতি ও সম্পাদক, রাজশাহী মেডিকেলের পরিচালক ও রেজিস্ট্রারকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]
হাসপাতালে সার্জনরাই কেবল অস্ত্রোপচার করতে পারবে: হাইকোর্ট
দেশের সব হাসপাতালের সার্জারি ব্যবস্থা তদারকি ও সার্জনদের (শল্যচিকিৎসক) মাধ্যমে অস্ত্রোপচার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই নির্দেশনা বাস্তবায়নে হাসপাতাল প্রধানদের প্রতি নির্দেশনা জারি করতে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকদেরও নির্দেশ দিয়েছে আদালত।
দেনমোহর না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট
স্বামীর আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে তা আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করা হলে, পারিবারিক আদালত তার বিবেচনাধিকার প্রয়োগ করে স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির মধ্যে রাজধানীতে হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ভুয়া পরোয়ানায় হয়রানি রোধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
ভুয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে কাউকে গ্রেফতার বা হয়রানি ঠেকাতে পরোয়ানা কার্যকর করার আগে পুলিশের কেন্দ্রীয় ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমে তা যাচাই করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















