এবার বাংলাদেশকেও পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কাকেও পোলিওমুক্ত বলে ঘোষণা করল হু। তবে এই অঞ্চলের পাকিস্তান ও আফগানিস্তান এখনও পোলিওপ্রবণ দেশ হিসেবেই থাকল। কিছুদিন আগে ভারতকে পোলিওমুক্ত ঘোষণা করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার পাকিস্তান ও আফগানিস্তান বাদে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে পোলিওমুক্ত অঞ্চলের প্রশংসাপত্র দিয়েছে। পোলিওমুক্ত দেশগুলির মধ্যে ভারত ছাড়াও আছে বাংলাদেশ, ভুটান, কোরিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। এর ফলে বিশ্বের মোট জনসংখ্যার ৮০ শতাংশই পোলিওমুক্ত হলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালে প্রথম আমেরিকাকে পোলিওমুক্ত ঘোষণা করা হয়। ২০০০ সালে পোলিওমুক্তির স্বীকৃতি পায় পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলি। তারপরে, ২০০২ সালে সম্মিলিতভাবে ইউরোপিয়ান অঞ্চলের দেশগুলিকে সেই প্রশংসাপত্র দেওয়া হয়। এ বার দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ দেশই পোলিওমুক্ত হল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রের খবর, ১৯৮৮ সালে বিশ্বব্যাপী পোলিও রোগীর সংখ্যা ছিল তিন লক্ষ ৫০ হাজার। সেই সময় ১২৫টি দেশ ছিল পোলিওপ্রবণ। হু-র রিপোর্ট অনুযায়ী ২০১৪ সালে পোলিওপ্রবণ দেশের তালিকায় রয়েছে মাত্র তিনটি দেশ। সেগুলি হলো নাইজেরিয়া, পাকিস্তান আর আফগানিস্তান। ২০১৮ সালের মধ্যে তাদেরও পোলিওমুক্ত দেশের তালিকায় আনা সম্ভব হবে বলে জানিয়েছে হু।
ওই সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার ডিরেক্টর পুনম ক্ষেত্রপাল বলেন, “পোলিওর হানাদারির বিরুদ্ধে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন (আইপিভি) ব্যবহার করা প্রয়োজন।” তিনি জানান, ২০১৫ সালের শেষ থেকে নাইজেরিয়া, পাকিস্তান আর আফগানিস্তানে এই নতুন ভ্যাকসিন ব্যবহারের সূচনা হবে। তার ফলে ২০১৮ সালের মধ্যে ওই তিনটি দেশকেও সম্পূর্ণভাবে পোলিওমুক্ত করা যাবে বলে আশা করছেন তারা। সূত্র: ওয়েবসাইট
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]
স্বাস্থ্য
বাংলাদেশও এখন পোলিওমুক্ত
এবার বাংলাদেশকেও পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কাকেও পোলিওমুক্ত বলে ঘোষণা করল হু। তবে এই অঞ্চলের পাকিস্তান ও আফগানিস্তান এখনও পোলিওপ্রবণ দেশ হিসেবেই থাকল। কিছুদিন আগে ভারতকে পোলিওমুক্ত ঘোষণা করা হয়।





