রাজধানীর ফার্মগেটে অবস্থিত বেসরকারি আলরাজী হাসপাতালের ছয় লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে র‌্যাবের এক অভিযানে এ জরিমানা করা হয়।

এ বিষয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, প্রেসক্রিপশনে চিকিৎসকের স্বাক্ষর নকল করে অন্য চিকিৎসক দিয়ে রোগী দেখানোসহ বিভিন্ন অপরাধের দায়ে আলরাজী হাসপাতালের ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা ২টায় আল ফাতেহ নামে অন্য একটি বেরসরকারি হাসপাতালে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছিলো।

এমকে