পাকিস্তানের পেশোয়ারে সোমবার ইরানের কনস্যুলেটের কাছে এক আত্মঘাতী হামলায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। নিহত দুজনই আধা-সামরিক বাহিনীর সদস্য। খবর ডন অনলাইনের।
ডন জানিয়েছে, পেশোয়ারের ব্যস্ততম এলাকায় সোমবার হামলাটি চালানো হয়। ইরানের কনস্যুলেট ভবনের পাশেই অবস্থিত একটি বহুতল মার্কেট। মার্কেটের ওপরে রয়েছে বিশ্ববিদ্যালয়। এ ছাড়ও হামলাস্থলের কাছেই অনেকগুলো বেসরকারি সংস্থার কার্যালয় অবস্থিত।
পেশোয়ারের পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একটি গাড়ি ইরানের কনস্যুলেটের সামনে চেকপয়েন্টে এসে থামে। এ সময় হঠাৎ করেই বিস্ফোরণ ঘটানো হয়।
ইরানের কনস্যুলেটই হামলার মূল লক্ষ্য ছিল বলে জানিয়েছে পুলিশ। অবশ্য কোন পক্ষ হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
পাকিস্তানে ইরানি কনস্যুলেটের কাছে আত্মঘাতী হামলা, নিহত ২
পাকিস্তানের পেশোয়ারে সোমবার ইরানের কনস্যুলেটের কাছে এক আত্মঘাতী হামলায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। নিহত দুজনই আধা-সামরিক বাহিনীর সদস্য। খবর ডন অনলাইনের।