হেরাতের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদী জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন শিশু।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএনডিএমএ) মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হাম্মাদ জানিয়েছেন, বন্যা কবলিত জেলাগুলোতে সোমবার থেকে এসব হতাহতের ঘটনা ঘটেছে। বন্যার ফলে উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
হাম্মাদ বলেন, বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত ও গবাদি পশু মারা গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার ৮০০ পরিবার।
তিনি আরো বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যবেক্ষক দল পাঠানো হয়েছে।
দশকের পর দশক ধরে সংঘাত, দুর্বল অবকাঠামো, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাব প্রাকৃতিক দুর্যোগের প্রভাবকে বাড়িয়ে তুলেছে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে।
গত আগস্ট মাসে আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
এনএইচ