মধ্যযুগীয় বর্বরতার জঘন্য নিদর্শন দেখতে পাওয়া গেল ভারতের ছত্তিসগড়ের চম্পা জেলায়। এক মহিলাকে মারধর করে নগ্ন অবস্থায় হাঁটতে বাধ্য করা হল। তাঁর `অপরাধ`? ওই মহিলার ছেলে গ্রামের বর্ধিষ্ণু এক পরিবারের মেয়ের সঙ্গে পালিয়ে গেছে।
হোলির পরের দিন জানজির ধাবরা ব্লকের ওই মহিলাকে টানতে টানতে এনে প্রথমে প্রচন্ড মারধর করা হয়। চরম নিগ্রহের শিকার হন তিনি। তাঁর পোষাক আশাক ছিঁড়ে নগ্ন করে দেওয়া হয়। তাঁকে সবার সামনে নগ্ন অবস্থায় হাঁটতে বাধ্য করা হয়। এই অমানবিক ঘটনাটি ঘটে ওই গ্রামের বাসিন্দাদের সামনেই। কিন্তু কেউই এই ঘটনার প্রতিবাদ করে ওই মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসেনি।
পুলিশ জানিয়েছে এখনও চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ওই মহিলা। তিন বছর আগে তাঁর ছেলে মনোজ ওই গ্রামের এক বর্ধিষ্ণু পরিবারের মেয়ের সঙ্গে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করে। তখন থেকেই বিবিধ নিগ্রহের শিকার হতে হয়েছে ওই ভদ্রমহিলাকে।
অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্র: জিনিউজ
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
নির্যাতনের পর নারীকে নগ্ন করে জনসম্মুখে হাটানো হলো
মধ্যযুগীয় বর্বরতার জঘন্য নিদর্শন দেখতে পাওয়া গেল ভারতের ছত্তিসগড়ের চম্পা জেলায়। এক মহিলাকে মারধর করে নগ্ন অবস্থায় হাঁটতে
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এসব অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই।
রিমান্ডে এনসিপি নেতা গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগে এবি পার্টির উদ্বেগ
পুলিশ ও কারা হেফাজতে এনসিপি নেতা গাজী সালাহউদ্দিন তানভীরের ওপর নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
ভারত মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগ
ভারতে আদিবাসী জনগোষ্ঠী, দলিতসহ বঞ্চিত জাতিগোষ্ঠী এবং বাংলাভাষী মুসলিমদের সুরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘের বৈষম্যবিরোধী একটি কমিটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, অতিরিক্ত বলপ্রয়োগ, বেআইনি আটক ও যৌন সহিংসতার মতো গুরুতর অভিযোগ নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
তারেক রহমানকেও আয়নাঘরে নিয়ে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
ওয়ান-ইলেভেন সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সদর দফতরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি সেলে নিয়ে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে রিট খারিজ
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
















