ভারতে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরিক্ষায় পরিক্ষার্থীরা একই দিনে একই সময়ে একটিই পরিক্ষা দিতে হবে। নতুন মেডিকেল কাউন্সিল সংশোধিত আইনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতের পার্লামেন্টে পাস হওয়া এনইইটি-সংক্রান্ত দুটি বিলে সোমবার স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল (সংশোধিত) অ্যাক্ট ২০১৬ এবং ডেন্টিস্ট (সংশোধিত) অ্যাক্ট ২০১৬ বিলের অনুমোদন দিয়েছেন তিনি।টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিল দুটি ১ আগস্ট রাজ্যসভায় পাস হয়। ভর্তিপরীক্ষায় দুর্নীতি রোধ করে স্বচ্ছতা আনতে নতুন এ আইন করা হয়েছে। তা ছাড়া শিক্ষার্থীদের ভর্তিপরীক্ষার বিড়ম্বনা দূর করা এবং ভর্তি কোচিংয়ের দৌরাত্ম্য থেকে তাদের মুক্ত করার জন্য এ আইন করা হয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় গত মাসে বিল দুটি পাস হয়।
মেডিকেলে পোস্ট গ্রাজুয়েট এবং আন্ডারগ্রাজুয়েট শ্রেণিতে শিক্ষাদানকারী সব প্রতিষ্ঠানকে একই দিন একই সময়ে ভর্তিপরীক্ষা নিতে হবে, যেখানে ভারতের সব রাজ্যের আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেবে। ডেন্টাল কোর্সের জন্যও একই আইন। পরীক্ষা নেওয়া হবে ইংরেজি, হিন্দু এবং আইনানুযায়ী অন্যান্য ভাষায়।
জেড





