ভারতের ৮০ ভাগ নারী তাদের মোবাইল ফোনে আপত্তিকর মেসেজ পেয়ে থাকেন। সম্প্রতি ট্রু কলার প্রকাশিত একটি জরিপে এমন তথ্যই উঠে এসেছে। ৮২ শতাংশ ভারতীয় মেয়ে, যাদের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে তারা সেক্সটিংয়ের শিকার বলেও জরিপে উল্লেখ করা হয়েছে।

আপত্তিকর বার্তা, ব্ল্যাঙ্ক কল এবং স্টকারদের দাপটে নাজেহাল অবস্থা এই জেনারেশনের মেয়েরা। ভারতের মতো উন্নয়নশীল দেশে এখনও টাকা ফেললেই পাওয়া যায় অপরিচিত মেয়েদের নম্বরও।

চলতি বছরই একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ১৫-৩৫ বছরের মেয়েরাই স্টকারদের সফট টার্গেট। ভারতের ১৫টি রাজ্যে গড়ে ২ হাজার মেয়ে (১৫-৩৫) তাদের মোবাইলে সেক্সুয়াল টেক্সট, ব্ল্যাঙ্ক কল পান।

সমীক্ষা আরও বলছে, ভারতের মতো দেশে জনসমক্ষে নারীর শ্লীলতাহানি এবং নারীর সঙ্গে অভব্য আচরণের ঘটনা হরহামেশাই ঘটে এবং ঘটে চলেছে। ভারতের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশে টাকা দিলেই পাওয়া যায় অপরিচিত মেয়েদের মোবাইল নম্বর।

৭৮ শতাংশ ভারতীয় মেয়েরা তাদের মোবাইলে প্রতি সপ্তাহে সেক্সুয়াল টেক্সট, অশালীন ভিডিও এবং ফেক কল পান। রাজস্থানের জয়পুর এই ধরনের ঘটনায় দেশের শীর্ষে।

সমীক্ষা জানাচ্ছে, এদের মধ্যে কেবল ১০ শতাংশ ঘটনাই পুলিশের কাছে নথিভুক্ত রয়েছে। সূত্র: জিনিউজের।

এসএম