সরকারি ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (৬ জুন) মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে নির্বাচন হবে।

মূলত রাষ্ট্রপ্রধান বা আমিরের সঙ্গে দ্বন্দ্বের জেরেই জ্বালানি তেলসমৃদ্ধ এই দেশটির আইনসভা বার বার ভেঙে যাচ্ছে।

কুয়েতের পার্লামেন্টের অস্থিতিশীলতার কারণে দেশটির মানুষের মধ্যে হতাশা ও বিরক্তিও বাড়ছে। ফলে আশঙ্কা করা হচ্ছে— অধিকাংশ নাগরিক ভোট দিতে ও আসতে না পারেন। জনগণকে ভোট দানে উৎসাহিত করতে রাজধানী কুয়েত সিটিসহ দেশজুড়ে বড় বড় ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে।

সেসব ব্যনার-ফেস্টুনে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে নাগরিকদের ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কুয়েতের পার্লামেন্টে মোট আসন সংখ্যা ৭৬টি। এসব আসনের মধ্যে ৫০টি নির্বাচিত এমপিদের জন্য, বাকি ১৬টি আসনের এমপিরা নিয়োগ পান আমিরের সুপারিশে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের আয়তন মাত্র ১৭ হাজার ৮১৪ বর্গকিলোমিটার। দেশটির জনসংখ্যা ৪২ লাখের কিছু বেশি।

১৯৬২ সালে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে কুয়েতে নির্বাচনভিত্তিক পার্লামেন্টারি শাসন ব্যবস্থা চালু হয়।

এন