অবৈধভাবে দেশে প্রবেশ, আন্দোলনে অংশগ্রহণ এবং সীমান্তরক্ষীদের কাছে মিথ্যা বলার অভিযোগে বাহরাইনে আটক করা হয়েছে যুক্তরাষ্ট্রের ৪সাংবাদিককে।

বাহরাইন পুলিশের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ৪ জন বিদেশি সাংবাদিককে আটক করেছে বাহরাইন পুলিশ।

অপরপক্ষে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে দেশটির ৪ জন নাগরিক উপসাগরীয় অঞ্চলে আটক হয়েছেন।

 

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেআইনিভাবে দেশে প্রবেশ, সীমান্তরক্ষীদের ভুল তথ্য দেয়া এবং বেআইনী এক সমাবেশে অংশ নেয়ার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরোও বলা হয়, আটককৃতরা যুক্তরাষ্ট্রের নাগরিক।

এরমধ্যে আন্না তেরেসা নামের এক ফ্রিল্যান্স সাংবাদিকও রয়েছেন। তাঁর পরিবারের সদস্যদের করা এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে আল জাজিরা জানিয়েছে এ সংবাদ।

 

এআই