২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের সময় ‘ব্যর্থতার’ জন্য দায়ভার নিয়ে সোমবার পদত্যাগ করেন তিনি।

মঙ্গলবার ( ২১ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবার ইসরায়েলে হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য নিজের দায় স্বীকার করে তিনি পদত্যাগ করেছেন। সোমবার তিনি এজন্য নিজের পদ থেকে পদত্যাগ করেন। আগামী ৬ মার্চ থেকে তার এ পদত্যাগ কার্যকর হবে।


ইসরায়েলি সেনাবাহিনী তার পদত্যাগপত্র প্রকাশ করেছে। এতে তিনি উল্লেখ করেন, ৭ অক্টোবর (সামরিক বাহিনীর) ব্যর্থতার জন্য আমার দায় স্বীকার করে আমি পদত্যাগ করছি। বর্তমান পরিস্থিতিকে তিনি সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সাফল্যের সময় উল্লেখ করে পদত্যাগের কথা জানান।


রবিবার (১৯ জানুয়ারি) যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে ১৫ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি। এরপরও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল।


এছাড়া হামাসের নজিরবিহীন হামলা ঠেকানোর ব্যর্থতার বিষয়ে আগে থেকেই ইসরায়েলের সাধারণ মানুষ তো বটেই, মন্ত্রিসভার অনেক সদস্যের মধ্যেও ক্ষোভ রয়েছে। এমন পরিস্থিতিতে, ফেব্রুয়ারির শেষদিকে ইসরায়েলের সেনাবাহিনী প্রধান পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন উঠেছিল।

এসএম