ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মোহেবি বলেন, ‘হরমুজ প্রণালি বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর কৌশলগত নিয়ন্ত্রণে রয়েছে। ইসলামি প্রজাতন্ত্রের শর্ত পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত এই প্রণালি কখনোই খুলে দেওয়া হবে না।’

তিনি আরও দাবি করেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করেছে ‘শত্রুপক্ষ’। তবে যুক্তরাষ্ট্রের ‘গোপন লক্ষ্য’ হলো কথিত ‘বৃহত্তর ইসরাইল’ পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করা।

হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই পথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়।

ফলে প্রণালিটিতে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়তে পারে। ইরানের এই হুঁশিয়ারির কারণে গুরুত্বপূর্ণ নৌপথটি ঘিরে নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে।

এস