পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ চলমান সেনা অভিযানের মধ্যে উত্তর ওয়াজিরিস্তান পরিদর্শন করেছেন। আন্তবাহিনী জনসংযোগ বিভাগের দেয়া বিবৃতিতে এ কথা জানান হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এ পরিদর্শনের সময়ে তাকে চলমান সেনা অভিযানের বিষয়ে ব্রিফিং দেয়া হয়েছে।
মিরানশাহে অভিযানে জড়িত সেনাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তাদের সাহস, আত্মোৎসর্গ এবং উচ্চ মনোবলের প্রশংসা করেন জেনারেল রাহিল।
গত জুন থেকে শুরু হওয়া এ অভিযানের অগ্রগতিতে প্রশংসা করেন পাক সেনাপ্রধান। সূত্র: আইআরআইবি।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই





