ভারতের মধ্যপ্রদেশে জিপ গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
শুক্রবার (২২ জুলাই) প্রদেশটির টিকামগড় জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কিছু ব্যাক্তির জীবন আশঙ্কাজনক বলেও জানায় সংবাদমাধ্যম।
জেড





