ভারতের তামিলনাড়ু ও কেরালা রাজ্যে ঘূর্ণিঝড় ‘অক্ষি’র আঘাতে এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। ক্রমান্বয়ে ঘূর্ণিঝড়ের গতিবেগ আরও ঘনীভূত হচ্ছে।
প্রায় ২০০ জনের উদ্ধার করা সম্ভব হলেও এখনো পর্যন্ত প্রায় ২২ জন নিখোঁজ রয়েছে বলে জানায় উদ্ধার তৎপরতায় নিয়োজিত কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে ঘূর্ণিঝড়টি আরব সাগরে লাক্ষাদ্বীপের ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। সেটি ধীরে ধীরে দ্বীপটির দিকে ঘণীভূত হচ্ছে।
ভারতে আবহাওয়ার সর্বশেষ তথ্যতে জানানো হয় ঘূর্ণিঝড় আরও তীব্র আকার ধারণ করছে। এটি আরও তীব্র হয়ে আঘাত হানতে পারে উপকূলে। যার পানির উচ্চতা ধারণা করা হচ্ছে প্রায় ৩ থেকে ৪.৭ মিটার।
এরই মধ্যে ভারী বৃষ্টিপাতের ফলে উপকূলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। এতে সঠিক পরিমাণে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয় নি।
ঘূর্ণিঝড়ের পরিস্থিতি ক্রমান্বয়ে আরও ভয়াবহতার দিকে এগোচ্ছে। যার কারণে আবার উপকূলে এটি ভয়ানক রুপ নিয়ে আঘাত হানা সম্ভাবনা আছে বলে জানায় ভারতীয় আবহাওয়াবিদরা।
জেড





