পরীক্ষা চলাকালে নকল করতে বাধা দেয়ায় পরীক্ষা হলেই শিক্ষিকার শ্লীলতাহানি করল ছাত্ররা। এ ছাড়া আরেক শিক্ষককে মেঝেতে ফেলে বেদম পিটুনি দিল তারা। উভয় শিক্ষককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি স্কুলে। উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা চলাকালে সঙ্গে আনা নকল দেখে খাতায় লিখছিল ছাত্ররা। এ সময় ওই শিক্ষিকা তা দেখে ফেলে নকলগুলো কেড়ে নেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্ররা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে সবার সামনে শ্লীলতাহানি করে।
ওই শিক্ষিকা জানান, নকল করার ব্যাপারে বার বার সতর্ক করা হলেও শোনেনি ছাত্ররা। পরে নকল কেড়ে নেয়ায় তার শ্লীলতাহানি করা হয়। পরে স্থানীয় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি তদন্ত কমিটি গঠন করে দ্রুত রিপোর্ট দিতে বলেছেন। জি নিউজ।
জেড
ভারতে পরীক্ষায় নকলে করতে না দেয়ায় শিক্ষিকার শ্লীলতাহানি
পরীক্ষা চলাকালে নকল করতে বাধা দেয়ায় পরীক্ষা হলেই শিক্ষিকার শ্লীলতাহানি করল ছাত্ররা। এ ছাড়া আরেক শিক্ষককে মেঝেতে ফেলে বেদম পিটুনি দিল তারা। উভয় শিক্ষককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতে শপিং মলের নামাজঘর ভেঙে দিল হিন্দুত্ববাদীরা
গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিশ্বজুড়ে ভারতের যে ভাবমূর্তি রয়েছে, তা যেন আরো একবার বড় ধরনের ধাক্কা খেল খোদ বাণিজ্যনগরী মুম্বাইয়ে। একটি পরিচিত শপিং মলের ভেতরে তৈরি করা নামাজের ঘর বা প্রেয়ার রুমকে কেন্দ্র করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ এবং শেষ পর্যন্ত সেটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
এএফপির প্রতিবেদন গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
















