বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন করে আরও ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৪১ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৬৩৪ জনের। আর আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ।
গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ভারতে। সেখানে নতুন করে ৭৭৬ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে ৩৪ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ২২৪ জনের। আর আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৩২ হাজারের বেশি মানুষ।
দৈনিক সর্বাধিক মৃত্যুর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। উত্তর আমেরিকার দেশটিতে এসময় মারা গেছে ৩৪২ জন। সবমিলিয়ে মেক্সিকোতে এ পর্যন্ত ৪৪ হাজার ২২ জন করোনায় মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ছাড়িয়ে গেছে দেশটিতে।
এদিকে বৈশ্বিক মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যে নতুন করে ১১৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৪৫ হাজার ৮৭৮ জন করোনায় মারা গেছে। আক্রান্ত হয়েছে ৩ লাখের বেশি মানুষ।
এছাড়া বৈশ্বিক সংক্রমণের দিক দিয়ে চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় নতুন করে মারা গেছে ১৫০ জন ও আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৯৫ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত ও আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৩ হাজার ৫০৪ ও ৮ লাখ ২৩ হাজার ৫১৫।
এমআর





