ভারতের বিহারে নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চারজন নিহত ও নয়জন গুরুতর আহত হয়েছেন।
ছাপরা শহরের কাছে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রেনের অধিকাংশ যাত্রী ঘুমাচ্ছিলেন।
ট্রেনটি নয়াদিল্লি থেকে মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে যাত্রা শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তারা জোরালো শব্দ শুনতে পান। এর পর চালক ব্রেক করলে ট্রেনটি হঠাৎ ঝাঁকুনি খেয়ে থেমে যায়। এ সময় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
লাইনচ্যুত হওয়া বগিগুলোর মধ্যে এখনো বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রেলওয়ে ও স্থানীয় কর্তৃপক্ষ সেখানে উদ্ধার অভিযান শুরু করেছে।
এদিকে দুর্ঘটনার পেছনে মাওবাদীদের হাত রয়েছে বলে দাবি করেছে দেশটির রেল মন্ত্রণালয়। ট্রেনটি যেখানে লাইনচ্যুত হয়েছে, সেখানে মাওবাদীদের হরতাল চলছিল। সূত্র : এনডিটিভি।
ঢাকা, ২৫ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





