যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পেয়েছেন বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্যকারী ডোনাল্ড ট্রাম্প। এর আগে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক বিদ্রুপও দেখা গেছে। এবার সেই বিদ্রুপে নতুন মাত্রা যোগ করলেন মার্কিন এ ধনকুবের।
এ বিদ্রুপ শুরু হয়েছে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের আরেক প্রার্থী হিলারি ক্লিনটনের সমালোচনা করে দেওয়া এক টুইট বার্তায়। এক লাইনের ওই টুইট বার্তায় তিনি তিনটি বানান ভুল করেছেন বলে ডেমোক্রেট শিবির অভিযোগ করেছে। ডেমোক্রেটরা ওই তিনটি শব্দ তুলে ধরে ট্রাম্পকে নিয়ে হাসি-ঠাট্টা শুরু করেছেন।
জেড





