বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান কর্মসূচি। তবুও থেমে নেই আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। এ দিকে ভাইরাসটির কয়েকটি নতুন ধরনও শনাক্ত করা হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৪০ লাখ ১৭ হাজার ৬২২ জন। শনাক্ত হয়েছে ১৮ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ৫৬২ জন। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ১৭ কোটি ৯০ হাজার ৩১২ জন।
করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৯০২ জন। এরমধ্যে মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ৮৭৩ জন। এ থেকে সুস্থ হয়েছে ২ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৩১৩ জন।
এ দিকে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৪ লাখ ৫ হাজার ৫৭ জন। মরণঘাতী ভাইরাসটিতে সেখানে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৭ লাখ ৮ হাজার ৫৭০ জন। এ থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ৪৬৫ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এবিএস





