বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ।

টেলিভিশনে দেওয়া নিজের প্রথম সাক্ষাৎকারে আলী ওজমায়ি বলেন, “আমেরিকানরা যদি মনে করে হরমুজ প্রণালি উন্মুক্ত, তাহলে তারা আরও কাছে আসুক। মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

আইআরজিসির এই কমান্ডার দাবি করেন, ১৩ বিলিয়ন ডলার মূল্যের একটি মার্কিন যুদ্ধজাহাজকে অকার্যকর করে দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালির কাছে আসার সাহস না পেয়ে জাহাজটি ওই জলপথ থেকে ৭০০ কিলোমিটার দূরে সরে গেছে। তবে এ দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ওজমায়ি আরও বলেন, হরমুজ প্রণালির প্রবেশমুখে মার্কিন যুদ্ধজাহাজগুলোর অপেক্ষায় রয়েছে ইরানের বাহিনী। সেগুলোকে ডুবিয়ে দেওয়ার জন্য তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ও দেশটির আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে গণমাধ্যমে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত করার অভিযোগও তোলেন আইআরজিসির এই কর্মকর্তা। তাঁর দাবি, নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার খবর যাতে বিশ্ববাসী জানতে না পারে, সে জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ওজমায়ি জানান, নিয়ম লঙ্ঘনের অভিযোগে শাস্তির মুখে পড়া দুটি জাহাজের ঘটনার ভিডিও প্রকাশ করেছে আইআরজিসির নৌবাহিনী।

তবে মার্কিন যুদ্ধজাহাজ অকার্যকর হয়ে পড়া কিংবা হরমুজ প্রণালি থেকে ৭০০ কিলোমিটার দূরে সরে যাওয়ার বিষয়ে তাঁর দাবির স্বাধীন কোনো সত্যতা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এস