ইরানে নিযুক্ত সৌদি আরবের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে তেহরান।
মাদক চোরাচালানের অভিযোগে সম্প্রতি ইরানের একজন নাগরিককে শিরশ্ছেদ করার প্রতিবাদ জানাতে তেহরান সৌদি চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করল। ইরানের প্রবাসী কল্যাণ বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী হাসান কাশকাভি বৃহস্পতিবার বলেন, ইরানি নাগরিকের এ শিরশ্ছেদ গ্রহণযোগ্য নয়।
ইরানের এ মন্ত্রী আরো বলেন, সৌদি সরকার যুক্তি দেখাচ্ছে যে, রাজনৈতিক কারণে নয় বরং আইনি প্রক্রিয়ার কারণে শিরশ্ছেদ করা হয়েছে কিন্তু ইরান এ যুক্তি গ্রহণ করছে না।
হাসান কাশকাভি বলেন, বিদেশি যেকোনো নাগরিকের মৃত্যুদণ্ডেরই রাজনৈতিক পরিণতি আছে এবং কোনো সরকারই দাবি করতে পারে না যে তার নিজের নাগরিকের সঙ্গে বিদেশি নাগরিকের শাস্তির ভিন্নতা নেই।
গত ২ সেপ্টেম্বর ইরানের নাগরিক রেজা আব্বাস ফাদহিলকে সৌদি আরবের পূর্বাঞ্চলে তলোয়ার দিয়ে শিরশ্ছেদ করা হয়।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





