ভারতের আসামে একই দড়িতে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আসামের করিমগঞ্জ জেলায় এ ঘটনা ঘটেছে। নিহত স্কুলছাত্রীরা বুধবার থেকে নিখোঁজ ছিল। খবর এনডিটিভি'র।
বৃহস্পতিবার সকালে গাছে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি বাংলাদেশ সীমান্ত থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত।
স্থানীয়রা মনে করছেন, এই দুই স্কুলছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। সূত্র: এনডিটিভি
ঢাকা, ০৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





